নারায়ণগঞ্জের সন্ত্রাসী হামীমের মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সন্ত্রাসী হামীম বাহিনীর প্রধান হামীম হাসানের মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কক্সবাজারের একটি কটেজ থেকে শুক্রবার সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত মাদক সেবনে তাঁর মৃত্যু হয়েছে। হামীম জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী এক সাংসদের ছেলের সহযোগী। সম্প্রতি শহরে সংঘটিত চাঞ্চল্যকর মিঠু হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। কক্সবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কলাতলী এলাকার একটি কটেজের কক্ষের দরজা ভেঙে হামীমের লাশ উদ্ধার করা হয়। পর্যটকদের রেজিস্ট্রারে হামীম তাঁর নিজের নাম হাফিজ (৩৫) লেখেন। উদ্ধার হওয়া মুঠোফোন থেকে এ পরিচয় নিশ্চিত হওয়া গেছে।