নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। আজ সোমবার এই দুটি মামলায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আসামি নূর হোসেন, তারেক সাঈদ, মেজর আরিফ, এম এম রানাসহ ২৩ জন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার ৩৫ জন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী অভিযোগ পড়ে শোনান। ৩৫ জন আসামির মধ্যে ১২ জন পলাতক, যাঁর মধ্যে আটজন র্যাবের সদস্য।
আদালত ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের দিন পেছানোর ও কোনো কোনো আসামির জামিন চেয়েছিলেন। আদালত ওই আবেদন নাকচ করেন।

