নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণের ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত জেলা শহরের মিনাবাজারে গতকাল রোববার সকালে মানববন্ধন শেষে ব্যবসায়ীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেন।এদিকে শনিবার রাতেই রিফাদ জুয়েলারি হাউসের মালিক ফারুকুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। শনিবার সন্ধ্যায় চার ডাকাত ওই প্রতিষ্ঠানে ঢুকে অস্ত্র দেখিয়ে প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিশুসহ এক নারী ক্রেতাকে জিমিঞ্চ করে স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের ককটেল হামলায় পথচারী এবং মিনাবাজারের স্বর্ণ ব্যবসায়ীসহ ২৩ জন আহত হন। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল সঞ্চারকলিপি পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত সমস্যা সমাধানে জুয়েলারি মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেন। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ডাকাত গ্রেপ্তার এবং ডাকাতির মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।