নারায়ণগঞ্জের ২৫০ স্থানে বসছে মেগা সাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের ২৫০টি স্থানে সতর্কতামূলক মেগা সাইন স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন।
ওয়ালটনের সহায়তায় জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়ক ও মহাসড়কের ২৫০টি স্থানে স্থাপিত এসব মেগা সাইন রাতে উজ্জ্বল আলো ছড়াবে। ১০-১৫ কিলোমিটার দূর থেকেও এ আলো দেখা যাবে। এসব সাইন দেখে চালকেরা সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে পারবেন।
সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বশির উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মেঘনাঘাট, কাঁচপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সীমানা, মদনপুর থেকে এশিয়ান হাইওয়ে হয়ে গাজীপুর পর্যন্ত এই মেগা সাইন স্থাপন করা হবে। এসব মেগা সাইন স্থাপিত হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।