নারায়ণগঞ্জের ৩ কাউন্সিলর বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের তিনজন কাউন্সিলরকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বরখাস্ত তিনজন হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন।
স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা রয়েছে এবং আদালত ওই সব মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। তাই সিটি করপোরেশন আইন ২০০৯ এর ১২ ধারা অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়েছে।