নারায়ণঞ্জে রেলওয়ের জমি দখলের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় রেওলয়ের জায়গা দখল করে কাঁচাবাজারের দোকানপাট নির্মাণের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল সোমবার দুপুরে রেলওয়ের ফাঁড়ি পুলিশের বাধার মুখে দোকান নির্মাণ বন্ধ হয়।রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, দুপুরে রেলওয়ের জায়গায় দোকানপাট নির্মাণ করতে যায় ৫০-৬০ জন লোক। তারা নিজেদের পৌরসভার লোক বলে পরিচয় দেয়। তারা রেলওয়ের অনুমতির কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে জেরার মুখে দখলদারেরা পালিয়ে যায়।