নারিন্দায় ডাকাতি স্বর্ণালংকার লুট
জাকাতের শাড়ি নেওয়ার কথা বলে ঘরে ঢুকে পুরান ঢাকার এক ব্যবসায়ীর বাড়ি থেক ৯০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতেরা। গতকাল শনিবার বিকেলে নারিন্দার হূষিকেশ দাস রোডে ব্যবসায়ী সোহেল আহমদের বাসায় এ ঘটনা ঘটে। ঢাকাতি করা স্বর্ণালংকারে মূল্য প্রায় প্রায় ৪৮ লাখ টাকা। গৃহস্বামী সোহেল আহমেদের শ্যালক নাজিম আক্তার প্রথম আলোকে জানান, বিকেল সাড়ে তিনটার দিকে কালো বোরকা পরিহিত এক নারী ও তার সঙ্গে আরেক পুরুষ হূষিকেশ দাস রোডের ৮৫/এ, ৮৬ নম্বর বাড়ির ফটকে কর্তব্যরত দারোয়ানকে এসে বলে, তারা নিচ তলার শাহনাজ বেগমের বাসায় যাকাতের কাপড় নিতে এসেছে। দারোয়ান তাদের গেট খুলে দিলে তারা ভেতরে এসে নিচতলায় শাহনাজ বেগমের বাসার কলবেল বাজায়। এ সময় ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে তারা ওই বাসায় ঢুকে স্টিলের আলমারি ভেঙে ৯০ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে দরজা অটো লক করে পালিয়ে যায়।