নারী অধিকার প্রতিষ্ঠায় আহ্বান রাষ্ট্রপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় আরও আন্তরিকতার সঙ্গে এবং সক্রিয়ভাবে কাজ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
বৈঠককালে শাহীন আনাম মানুষের জন্য ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড ও চলমান কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। শাহীন আনাম বলেন, মানুষের জন্য ফাউন্ডেশন সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠাসহ নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে কাজ করে আসছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।