নারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল সোমবার এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। উপজেলার তেলকূপি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৪৮ বোতল ফেনসিডিল উদ্ধারের দাবি করেছে র্যাব। রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি এম মইনুল ইসলাম বলেন, ওই নারীকে থানায় সোপর্দ করা হয়েছে।