প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন জেলার বিআরটিএ ও পুলিশ কর্মকর্তাদের সিল, গাড়ির জাল লাইসেন্স ও কাগজপত্রসহ এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। আটক নারী হলেন বিআরটিএর গাজীপুর কার্যালয়ের দালাল চক্রের সদস্য হাফিজুর রহমানের স্ত্রী কুনি বেগম। এ ঘটনায় হাফিজুর, তাঁর স্ত্রী ও ভায়রা এবং অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে গতকাল জয়দেবপুর থানায় মামলা করেছে পুলিশ। গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই তোফাজ্জল হোসেন জানান, গাজীপুর শহরের একটি বাড়িতে ওই অভিযান চালানো হয়।
গাজীপুর প্রতিনিধি