নারী আসনে আ.লীগের সাংসদ হচ্ছেন যাঁরা
সংরক্ষিত নারী আসনে ৩৯ জনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল বুধবার রাতে দলটির সংসদীয় বোর্ড এ তালিকা চূড়ান্ত করে।
আজ বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এখন নির্বাচন কমিশন সাংসদ হিসেবে তাঁদের নাম গেজেট আকারে প্রকাশ করলে তাঁদের শপথ অনুষ্ঠিত হবে। ৯ মার্চ থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮২২ জন মনোনয়ন লাভের জন্য আবেদন করেছিলেন। আবেদনগুলো বোর্ড সভায় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। প্রার্থীদের রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা ও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁদের অবদান ইত্যাদি বিবেচনা করে সর্বসম্মতভাবে নিচের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা: ১. সেলিনা জাহান লিটা, ২. সফুরা বেগম রুমী, ৩. হোসনে আরা লুত্ফা ডালিয়া, ৪. উম্মে কুলসুম স্মৃতি, ৫. বেগম আখতার জাহান, ৬. সেলিনা বেগম স্বপ্না, ৭. সেলিনা আখতার বানু, ৮. লায়লা আরজুমান বানু, ৯. শিরিন নাঈম (পুনম), ১০. কামরুল লায়লা জলি, ১১. হেপী বড়াল, ১২. রিফাত আমিন, ১৩. নাসিমা ফেরদৌসী, ১৪. লুত্ফুন্নেছা, ১৫. মমতাজ বেগম ১৬. তারানা হালিম, ১৭. মনোয়ারা বেগম, ১৮. মাহজাবিন খালেদ, ১৯. ফাতেমা জোহরা রানী, ২০. দিলারা মাহবুব আসমা, ২১. ফাতেমা তুজ্জহুরা, ২২. ফজিলাতুন নেসা ইন্দিরা, ২৩. পিনু খান, ২৪. সানজিদা খানম, ২৫. সাবিনা আক্তার তুহিন, ২৬. রহিমা আক্তার, ২৭. হোসনে আরা (বাবলী), ২৮. কামরুন নাহার চৌধুরী (লাভলী), ২৯. নীলুফার জাফর উল্লাহ, ৩০. রোখসানা ইয়াসমিন ছুটি, ৩১. নাভানা আক্তার, ৩২. আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, ৩৩. শামছুন নাহার বেগম, ৩৪. ফজিলাতুন নেসা বাপ্পী, ৩৫. ওয়াসিফা আয়শা খান, ৩৬. জাহানারা বেগম সুরমা, ৩৭. সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা) ৩৮. ফিরোজা বেগম চিনু ও ৩৯. সুচিত্রা তঞ্চঙ্গ্যাঁ।