নারী আসনে ৪৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ জন মহিলা প্রার্থী।

আজ বুধবার এ নির্বাচনের জন্য নিয়োগ পাওয়া রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী নির্বাচিত সাংসদদের নামের তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। খবর বাসসের।
কমিশন সূত্র জানায়, নির্বাচিতদের তালিকা গেজেট আকারেও শিগগির প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণেরও বিধান রয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদরা হলেন আওয়ামী লীগের মোছা. সেলিনা জাহান, সফুরা বেগম, হোসনে আরা, উম্মে কুলসুম, আক্তার জাহান, সেলিনা বেগম, সেলিনা আক্তার, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম, কামরুল লায়লা, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুত্ফা নেছা, মমতাজ বেগম, তারানা হালিম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা, দিলারা বেগম, ফাতেমা-তুজ-জোহরা, ফজিলাতুন নেছা, পিনু খান, সানজিদা খানম, নিলুফার জাফর উল্লাহ, রোকসানা ইয়াসমিন, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার, ফজিলাতুন নেসা বাপ্পী, ওয়াসিকা আয়শা খান, জাহান আরা বেগম, ফিরোজ বেগম, আমিনা আহমেদ, সাবিনা আক্তার, রহিমা আক্তার, হোসনে আরা বেগম ও কামরুন নাহার চৌধুরী।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুন, জাসদের লুত্ফা তাহের। স্বতন্ত্র জোটের কাজী রোজী, নুরজাহান বেগম ও উম্মে রাজিয়া।
জাতীয় পার্টির বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, রওশন আরা মান্নান ও শাহনারা বেগম।
এ ছাড়া সংরক্ষিত আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থীর আপিল খারিজ করে ইসি। তাঁরা হলেন আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক।
গেজেট প্রকাশের পরবর্তী ২১ দিনের মধ্যে খালি দুই আসনে তফসিল ঘোষণা করার বাধ্যবাধকতা রয়েছে। দশম সংসদের বাকি দুটি আসনের জন্য আরেক দফা তফসিল ঘোষণা করা হবে, যা সংরক্ষিত নারী আসনের ইতিহাসে প্রথম ঘটনা।