নারী আসনের তফসিল ৯ ফেব্রুয়ারির পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৯ ফেব্রুয়ারির পরে ঘোষণা করা হবে। আজ রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

শাহ নেওয়াজ বলেন, নিয়ম অনুযায়ী শপথের পর বিভিন্ন দল ও নির্বাচিত স্বতন্ত্র সাংসদদের জোট গঠনের জন্য ২১ কার্যদিবস সময় দিতে হয়। ৯ ফেব্রুয়ারি নির্ধারিত ২১ দিন শেষ হবে। তার পরই কমিশন সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করবে।
দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ৫ জানুয়ারি। সাংসদেরা শপথ নেন ৯ জানুয়ারি।
সংবিধান অনুযায়ী নারীদের জন্য সংসদে ৫০টি আসন সংরক্ষিত আছে। আইন অনুযায়ী সংসদের ৩০০ আসনে যে দল যতটি আসন পেয়েছে, তার আনুপাতিক হারে নারী আসন বণ্টন হবে। এই হিসাবে প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি নারী আসন রয়েছে। ইতিমধ্যে স্বতন্ত্র ১৬ জন সাংসদ আলাদা জোট গঠন করেছেন। হিসাব অনুযায়ী তাঁরা ২ অথবা ৩টি আসন পেতে পারেন।