নারী উদ্যোক্তাদের মিলনমেলা শুরু হচ্ছে চট্টগ্রামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী নারী উদ্যোক্তাদের মেলা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন। রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হতে যাওয়া এ মেলার আয়োজক চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
এবারের মেলায় মোট ৩০০টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন থাকছে। সারা দেশ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প নারী উদ্যোক্তারা মেলায় অংশ নিচ্ছেন। এ ছাড়া ভারত, পাকিস্তান ও ইরান মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ১৫ টাকা।
মেলার সহযোগিতায় রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), এসএমই ফাউন্ডেশন, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।