নারী উদ্যোক্তা আমিনা বেগম ‘এন্ট্রাপ্রেনিউর অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নারী উদ্যোক্তা আমিনা বেগম যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইয়ুথ বিজনেস ইন্টারন্যাশনালের ‘এন্ট্রাপ্রেনিউর অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের দ্য মিউজিয়াম অব লন্ডনে আমিনা বেগমের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া উপস্থিত ছিলেন। গতকাল শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ইয়ুথ বিজনেস ইন্টারন্যাশনাল প্রতিবছর উদ্যোক্তাদের পুরস্কার দেয়। ৩৮টি দেশে সংগঠন পরিচালিত কর্মসূচির আওতায় এ বছর বাংলাদেশের আমির টেইলার্স অ্যান্ড বুটিকের স্বত্বাধিকারী আমিনা বেগম এ পুরস্কারের জন্য নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।