নারী উদ্যোক্তা প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) ও এইচএসবিসির যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে গতকাল শনিবার। চেম্বার ভবনে উদ্বোধনী অনুষ্ঠান সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে সিলেট চেম্বারের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সেমিনার সাবকমিটির আহ্বায়ক মুকির হোসেন চৌধুরী ও নারী উদ্যোক্তা উন্নয়ন সাবকমিটির আহ্বায়ক মধুমিতা ইসলাম। তিন দিনের প্রশিক্ষণে ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন।