নারী উদ্যোক্তা মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুদিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা নারী প্রগতি সংঘ যৌথভাবে এর আয়োজন করে। বেলা ১১টায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নিজাম উদ্দীন আহাম্মেদ। প্রধান অতিথি ছিলেন মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী মুক্তি মহানায়ক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা প্রমুখ।