প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, আগের প্রতিমন্ত্রীর গ্রহণ করা সব ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং নারী উন্নয়ন নীতি ও শিশুনীতি বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান। পরে তিনি রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত তাঁর বাবা স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত মো. ময়েজ উদ্দিনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মোনাজাত করেন। তথ্য বিবরণী।