নারী উন্নয়ন ফোরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানাকে সভাপতি এবং ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্ধ্যা রানী রায়কে সাধারণ সম্পাদক করে নীলফামারী জেলা নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। কর্মশালায় জেলার ছয়টি উপজেলা পরিষদ, চারটি পৌরসভা ও ৬০টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা অংশ নেন।