নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে নারী উন্নয়ন ফোরামের সদস্যদের সক্ষমতা বৃদ্ধি–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত ২৬ অক্টোবর শেষ হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) মোহাম্মদ নোমান হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম। বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম প্রমুখ। কর্মশালায় ফোরামের ২৮ সদস্য অংশ নেন।