নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে আয়োজিত এই মানববন্ধনে উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য মো. কামালউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আইনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের পর নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে অনুষদ ভবনের সামনে এক গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে।