নারী উন্নয়ন নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এখনো চরমভাবে অবহেলিত। জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ ঘোষণা হলেও এখনো তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। নারীর উন্নয়নে, সম-অধিকার ও সমমর্যাদা অর্জনে জাতীয় নারী উন্নয়ন নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।গতকাল রোববার বেগম রোকেয়া দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। চট্টগ্রাম নগরের ডিসি হিল চত্বরে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ, জেলা সমন্বয়কারী শরীফ চৌহান, উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কুমকুম দত্ত প্রমুখ। আলোচনা শেষে রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করে মিছিল ও সমাবেশের। সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি পপি চাকমা, সহসভাপতি জান্নাতুল ফেরদাউস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সদস্যসচিব অপু দাশগুপ্ত, বাসদ সদস্য জুলেখা আক্তার প্রমুখ।