প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী উন্নয়ন ফোরাম গঠনবিষয়ক এক কর্মশালা গতকাল শনিবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্নেন্স প্রজেক্টের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা বেগম সিদ্দিকা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিনু শীল। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত প্রমুখ। সভা শেষে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহারকে সভাপতি ও জেসমিন সরকারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।