নারী উন্নয়ন শক্তির ২৫ বছর পূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫ বছর পূর্তি উদ্যাপন করেছে বেসরকারি সংস্থা নারী উন্নয়ন শক্তি। গতকাল সোমবার সংস্থাটির রাজধানীর বনশ্রীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংস্থার চেয়ারপারসন সাজেদা বেগম সংস্থাটিকে এগিয়ে নেওয়ার জন্য সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের সদস্য এবং নারী উন্নয়ন শক্তির কর্মীদের ধন্যবাদ জানান। ২৫ বছরের পথচলা নিয়ে স্মৃতিচারণা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক আফরোজা পারভীন। বিজ্ঞপ্তি