নারী ও উন্নয়ন মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ‘নারী ও উন্নয়ন মেলা’ শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলা উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসএআইডি বাংলাদেশের মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি, রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ, রংপুর-৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, বিভাগীয় কমিশনার মুহামঞ্চদ দেলোয়ার বখত উপস্থিত থাকবেন।