নারী ও লিঙ্গবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক নাজমুন্নেসা মাহতাবের লেখা উইমেন, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট: কনটেমপোরারি ইস্যুজ বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল গতকাল মঙ্গলবার।বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বইটির মোড়ক উন্মোচন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী, জেন্ডার ও উন্নয়ন বিষয়ে নাজমুন্নেসা মাহতাবের দেওয়া বক্তৃতা নিয়ে বইটি প্রকাশ করা হয়েছে।শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সময়ে নারী আন্দোলন অনেক এগিয়ে গেছে। সমাজে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন কমছে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে আরও কমবে।বিভাগের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য কমিশনার সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক এ কে এম নূর-উন-নবী, অর্থনীতি বিভাগের শিক্ষক বরকত-এ-খুদা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের চেয়ারম্যান সোহেলী খাদিজা আজাদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জেনারেল অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন বিভাগের চেয়ারম্যান ইমদাদ হক, ব্র্যাকের জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শেফা হাফিজা প্রমুখ বক্তব্য দেন।