নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজের কাজ কিছুই হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘বিশ্বের প্রতিটি দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। এসব নির্যাতন প্রতিরোধে আইন আছে। পুলিশ আছে। অথচ কাজের কাজ কিছুই হয় না।’ কিন্তু দিনাজপুরে তেঁতুলিয়া ইউনিয়নের ‘সামাজিক সুরক্ষা কমিটি’ নারী ও শিশুদের সুরক্ষায় যে কাজ করছে, তা অসাধারণ বলে মন্তব্য করেন তিনি।গতকাল রোববার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত সামাজিক সুরক্ষা কমিটির সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এ কথা বলেন।রাষ্ট্রদূত মজীনা বলেন, ‘নারী ও শিশুদের ওপর নির্যাতন, অত্যাচার, যৌন নিপীড়ন আমি ঘৃণা করি। কারণ, নারী ও শিশুরা এই সমাজের মানুষ, নাগরিক। সব ধরনের ভয়ভীতি ছাড়া শান্তিপূর্ণ জীবনযাপনে তাদের সমান অধিকার আছে।’পারিবারিক সহিংসতা প্রতিরোধে নারী ও শিশুদের সুরক্ষায় বাংলাদেশের ১০২টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই কর্মসূচিতে ব্যয় হচ্ছে ১৩ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পের মাধ্যমে পারিবারিক সহিংসতা প্রতিরোধে প্রশাসন, পুলিশ, বিচারক সবার ভূমিকা শক্তিশালী ও পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছেমতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান সুনীল কুমার সাহা। সঞ্চালনা করেন প্ল্যান বাংলাদেশের কর্মকর্তা ফারহানা আফরোজ। সভায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা বক্তব্য দেন।