নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী নারী ও শিশুর ওপর সকল প্রকার নির্যাতন বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নোয়াখালী শহরের টাউন হল মোড়ে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার কনভেনশন প্রস্তুতি কমিটি ও জেলা ছাত্র ফ্রন্টের নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নারী মুক্তি কেন্দ্রের সদস্যরা টাউন হল মোড়ে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় তাঁরা নারী ও শিশু নির্যাতন বন্ধ, মাদক, পর্নোগ্রাফিসহ সব ধরনের অশ্লীলতা ও অপসংস্কৃতি বন্ধের দাবিসংবলিত ব্যানার ও পোস্টার নিয়ে মানববন্ধন করেন।