নারী ও শিশু নির্যাতন রোধে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ‘ধর্ষণ: নারী ও শিশু পাচারবিরোধী আন্দোলন’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নারী নির্যাতন বন্ধের দাবিতে সংগঠনটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে চলেছে। গতকালের সমাবেশে উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশ, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান, আবৃত্তিকার রাশেদ হাসান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে। এ ছাড়া পথে-ঘাটে নারী নানা নির্যাতনের শিকার হচ্ছেন। বেড়েছে শিশু পাচার।