নারী ও শিশু পাচার রোধে কলকাতায় যৌথ টাস্কফোর্সের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু পাচার রোধসংক্রান্ত বাংলাদেশ ও ভারতের যৌথ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক গতকাল সোমবার কলকাতায় শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় কলকাতার একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী ওই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। ভারতের ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বি. ভামাথি। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের নারী ও শিশু পাচার বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া পাচার হয়ে যাওয়া নারী ও শিশুদের উদ্ধার, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো এবং পুনর্বাসনে ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। দুই দিনব্যাপী বৈঠক আজ মঙ্গলবার শেষ হবে।