নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মপরিকল্পনার কথা জানান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
কর্মপরিকল্পনার সময়সীমা হলো ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত। এটি বাস্তবায়নের জন্য ২০১২-১৩ অর্থবছরকে ভিত্তিবছর ধরে পরবর্তী বছরগুলোতে নারী ও শিশুর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা মূল্যায়ন করে গৃহীত কার্যক্রমের প্রভাব পর্যালোচনা করা হবে।
সাতটি অধ্যায়ে প্রণীত এই কর্মপরিকল্পনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়নের লক্ষ্যে মহিলাবিষয়ক অধিদপ্তরের চতুর্থ তলায় ‘ন্যাশনাল সেন্টার অন জেন্ডার বেইজড ভায়োলেন্স’ স্থাপন করা হয়েছে। গতকালই কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত হানে ফুগল এসকেয়ার উপস্থিত ছিলেন।