প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল গ্রামে নৌকাডুবিতে কামরুন্নাহার নামের এক তরুণী ও হুমাইরা নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কামরুন্নাহার ওই গ্রামের বশির আহমদের ও হুমাইরা এরশাদ উল্লাহর মেয়ে। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার বন্যার হাত থেকে বাঁচতে ডিঙি নৌকায় করে ১৮ জনের একটি দল দুপুর ১২টার দিকে ক্যাজরবিলের অদূরে বোমাংখিল গ্রামে নিরাপদ আশ্রয়ের জন্য যাচ্ছিল। সোয়া ১২টার দিকে নৌকাটি প্রবল স্রোতে ডুবে যায়। সন্ধ্যায় নিখোঁজ ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।