নারী ও শিশুস্বাস্থ্য বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে নারীর সন্তানের সুরক্ষা ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে ডে কেয়ার সেন্টার (দিবাযত্ন কেন্দ্র) চালু এবং নারী ও শিশুস্বাস্থ্যের উন্নতির জন্য জেলা পর্যায়ের সরকারি হাসপাতালের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি উঠেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে প্রাক-বাজেট আলোচনার ধারণাপত্রে এই দাবি করা হয়। সংগঠনের সভানেত্রী হাবিবা শেখার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, কাজী রবিউল হক, পাভেল চৌধুরী, ইকবাল হোসেন, লিপি সাহা, তাহমিনা সুলতানা প্রমুখ। বক্তারা নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখারও দাবি করেন।