নারী কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রোকসানা আক্তার (৪৩) নামের এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রোকসানা নগরের চান্দগাঁও মোহরা এলাকার মো. রফিকের স্ত্রী ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন বলেন, চেক প্রত্যাখ্যানের মামলায় আদালত রোকসানাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাজা পরোয়ানামূলে পুলিশ গ্রেপ্তার করলে কারাগারে আসেন তিনি। অসুস্থ হয়ে পড়লে ৭ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।