নারী কাউন্সিলরসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দায় এক মোটরসাইকেল আরোহী এবং পঞ্চগড়ে এক নারী কাউন্সিলর নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নওগাঁ: নওগাঁ-রাজশাহী সড়কের মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি ট্রাক্টরের ধাক্কায় জাহাঙ্গীর আলম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী আহত হন। বেলা একটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পঞ্চগড়: গত সোমবার সড়ক দুর্ঘটনায় আহত পঞ্চগড় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (৭, ৮, ৯) সংরক্ষিত কাউন্সিলর মরিয়ম বেগম (৫০) গতকাল মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত সোমবার দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পঞ্চগড় ইউনিয়ন পরিষদ এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মরিয়ম বেগম গুরুতর আহত হন।