নারী কৃষকের স্বীকৃতির দাবিতে মানববন্ধন
সরকারি নীতিমালায় নারী কৃষকের স্বীকৃতির দাবিসহ সাত দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে।
গ্রামীণ নারী দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লোককেন্দ্র ফোরাম ও নারী যোগাযোগকেন্দ্রের আয়োজনে বেলা ১১টার দিকে দুই শতাধিক গ্রামীণ নারী ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে কৃষিমন্ত্রী বরাবর এসব দাবি-সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরঙ্গী মোড়ে আলোচনা সভায় করা হয়। এ সময় লোককেন্দ্রের আহ্বায়ক তানজিনা বেগমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নারী যোগাযোগকেন্দ্রের আহ্বায়ক আঞ্জুমানারা বেগম ও সদস্য ভারতী রানী রায়, ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি সফিকুল ইসলাম, নারী যোগাযোগকেন্দ্রের সদস্য আলপনা রানী রায় প্রমুখ।