নারী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রুমা আক্তার (৩০) নামের এক নারী খুন হয়েছেন। গতকাল সোমবার মুশুলি ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের একটি জলাশয় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশে ধারালো অস্ত্রের আঘাতের বহু চিহ্ন রয়েছে। রুমার বাড়ি ওই ইউনিয়নের কাওয়ারগাতী গ্রামে। তিন দিন আগে তিনি নিখোঁজ হন। নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, অ্যাসিড নিক্ষেপের মামলায় রুমার সাত বছর জেল হয়েছিল। তাঁকে খুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি