নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের হাসপাতাল পাড়ায় গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ইসমত আরা বেগম (২৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আসাদ উল্লাহর স্ত্রী। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদ উল্যাহ বলেন, ইসমত আরা বেগম একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি