নারী চরমপন্থী মোর্শেদা পাঁচ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া গ্রাম থেকে গ্রেপ্তার হওয়া নারী চরমপন্থী মোর্শেদা খাতুনকে (৩৭) গতকাল মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, গতকাল পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম পারভেজ শাহরিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার মোর্শেদাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোর্শেদা সাঁথিয়ার ধুলাউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন। প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় ডেমড়া গ্রামের নিজ বাড়ি থেকে মোর্শেদাকে গ্রেপ্তার করে সাঁথিয়া থানার পুলিশ।