নারী চা-শ্রমিকদের অনুদান দিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানের ৪০০ নারী শ্রমিককে আর্থিক অনুদানের সাত লাখ টাকা দিয়েছেন সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গত মঙ্গলবার তাঁদের মধ্যে এ টাকা বিতরণ করেন।

এ উপলক্ষে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী বলেন, প্রত্যেক নারী চা-শ্রমিককে ১ হাজার ৭৫০ টাকা করে দেওয়া হয়েছে। এ টাকা দিয়ে নারী শ্রমিকেরা নিজ বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি চা-শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার ওপর কাজ করা হচ্ছে। তিনি বলেন, চা-শ্রমিকেরা সব সময়ই অবহেলিত। আওয়ামী লীগ সরকার সব সময়ই এ শ্রমিকদের মানোন্নয়নে কাজ করে থাকে।