নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে আইনগত ও সামাজিক সহায়তা সেল গঠন করা হয়েছে। সেলে ১৭ জন্য সদস্য রয়েছেন। ওই সেলের উদ্যোগে গতকাল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে আজিম। বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ, উপজেলা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম প্রমুখ। সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।নারী নির্যাতন প্রতিরোধে নবগঠিত সহায়তা সেল সম্পর্কে ইউএনও ফজলে আজিম বলেন, উপজেলায় নির্যাতনের শিকার নারীরা মুঠোফোনের মাধ্যমে সহায়তার জন্য যোগাযোগ করতে পারবেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে সহায়তা সেলটি পরবর্তী সামাজিক ও আইনগত সহায়তা দেবে। সহায়তার জন্য ০১৭৬৬৯২৬২৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।