নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেলের 'ফ্রি মেডিকেল ক্যাম্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নারী দিবস উপলক্ষেÿ মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার জন্য আয়োজন করেছে ‘ফ্রি উইমেন হেলথ ডে’। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই বিশেষায়িত মেডিকেল ক্যাম্প।

এই হেলথ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন বয়সের নারীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেবেন। ক্যাম্পে বাত, ব্যথা, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল, কার্ডিওলজি, চর্ম ও যৌনরোগ, ডায়াবেটিস, নবজাতক ও শিশুরোগ, ডেন্টাল বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। ক্যাম্পে আসা নারীদের জন্য হাসপাতালের পক্ষÿথেকে সব পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া পুরো মার্চ মাসেই ম্যামোগ্রাফি ও বিএমডিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। বিনা মূল্যে রেজিস্ট্রেশনের জন্য ০১৮৪১-৪৮০০০০ ও ০৯৬০৬ ১১১২২২ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি