নারী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিএমএ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এর আয়োজন করে। ‘ক্ষমতায়িত নারী ও জাগ্রত বিবেক দুর্নীতি রুখবেই’ স্লোগান সামনে রেখে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি রামকৃষ্ণ বসু। স্বাগত বক্তব্য দেন সনাকের আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপকমিটির আহ্বায়ক শিল্পী সমাদ্দার। টিআইবির অবস্থানপত্র পাঠ করেন খান নিগার সুলতানা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোজাফফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফা খানম। সভায় বক্তারা নারীর প্রতি সব বৈষম্য দূর, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং সম্পত্তিতে নারীর সম-অধিকার নিশ্চিত করার দাবি জানান।