নারী দিবসে প্রথম আলোর অনুষ্ঠান আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘আমার কাজ আমাদের অর্জন’ শিরোনামে প্রথম আলো আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে (ছায়ানট সংস্কৃতি-ভবন, বাড়ি: ৭২, সড়ক ১৫ এ) বিকেল সাড়ে তিনটায় এ অনুষ্ঠান শুরু হবে। এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের নারী রাষ্ট্রদূত ও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা উপস্থিত থাকবেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।
অনুষ্ঠানে ক্রীড়া থেকে সংগীত, অভিনয় থেকে করপোরেট জগৎ, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট নারীরা উপস্থিত থাকবেন। তাঁরা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করবেন, বলবেন স্বপ্নের কথা। সংগীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, স্বাগতা, সভ্যতা ও সন্ধি।