প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা মিলিত হন প্রথম আলোর বোর্ডরুমে। ‘আমরা সবাই সমান’ শিরোনামের এই অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতাসহ নানা আয়োজন। নারীকে পুরুষের চেয়ে এগিয়ে রাখার দাবি জানান জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধু হাসিনা মোস্তাফিজ। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূর, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, নির্বাহী সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সুলতানা মাহবুবা।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হাসিনা মোস্তাফিজ, সুমিত পাল, তানজিন পিয়াল ও রুমা আক্তার। নৃত্য পরিবেশন করেন তজ্জলি শিফা, খায়রুন নাহার ও সুমন। গান গেয়ে শোনান ফারহান কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী মৌ। সার্বিক সহেযাগিতায় ছিলেন সৈয়দ রশিদুল হাসান।