নারী দিবসে হাইকোর্টে অগ্রাধিকার পেলেন নারী আইনজীবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। আদালতের কার্যক্রম শুরুর পর গতকাল বুধবার প্রথমার্ধে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তালিকা অনুসারে নারী আইনজীবীদের মামলা শুনানির ক্ষেত্রে অগ্রাধিকার দেন।
আদালত সূত্র বলেছে, শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের মামলা গতকাল তালিকায় অগ্রাধিকার পায়। প্রথমার্ধে এমন ১২টি মামলার শুনানি হয়, যেখানে আইনজীবী সবাই ছিলেন নারী। গত বছরও এই দিনে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নারীদের প্রতি সম্মান দেখিয়ে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক ঘণ্টার জন্য কেবল নারীসংক্রান্ত মামলা শোনেন। এর বেশির ভাগ মামলা পরিচালনায় ছিলেন নারী আইনজীবীরা।