নারী ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে বীরগঞ্জে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাজমহল সিনেমা হল মোড়, বীরগঞ্জ, দিনাজপুর, ১ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত
নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাজমহল সিনেমা হল মোড়, বীরগঞ্জ, দিনাজপুর, ১ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত

নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন গ্রাম উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতা গতকাল মঙ্গলবার শহরের তাজমহল সিনেমা হল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অ্যাসিড সহিংসতা প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, যৌন হয়রানি ও জেন্ডার বৈষম্য নিয়ে গ্রাম উন্নয়ন প্রচেষ্টা কাজ করে যাচ্ছে। তবে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ থাকলেও এসব মোকাবিলায় সব উদ্যোগ ব্যর্থ হচ্ছে। এ কারণে বাংলাদেশে ধর্ষণ ও ধর্ষণ করে হত্যার করা হচ্ছে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যাও করেছেন অনেকে। ধর্ষণের চেষ্টা অব্যাহত রয়েছে। ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছেন নারী ও পুরুষ। এ কারণে বর্তমানে দেশের প্রতিটি নারী এবং শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছে। দেশে নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং দ্রুত ন্যায় বিচারের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টার ফিল্ড অফিসার রীমা নন্দী, আশিক ইকবাল সুমন, পল্লী শ্রী এ্যাকাউন্ড অফিসার আশরাফি বিনতে আশা, গ্রাম উন্নয়ন প্রচেষ্টা ভলান্টিয়ার পারভীন খাতুন ও বাবলী আক্তার প্রমুখ।

*মো. তোফাজ্জল হায়দার, বীরগঞ্জ, দিনাজপুর