নারী নির্যাতন প্রতিরোধে চট্টগ্রামে সচেতনতা কার্যক্রম আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় ও বিভিন্ন দেশের চেঞ্জমেকাররা সচেতনতা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এ লক্ষ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ পাঁচটি দেশের ১১ জন চেঞ্জমেকার গতকাল বুধবার চট্টগ্রামে এসে পৌঁছেছেন। তাঁরা বিভিন্ন স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় সচেতনতা কার্যক্রম চালাবেন।এ উপলক্ষে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ গতকাল বিকেলে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। বেসরকারি সংস্থা ইপসা ও বিটার সহযোগিতায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিটার প্রকল্প পরিচালক জেসমিন আক্তার। জোটের সদস্যসচিব ওমর কায়সার ও উন্নয়নকর্মী মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ২৬ জুন ঢাকায় চেঞ্জমেকার সম্মেলনকে সামনে রেখে সংবাদ সম্মেলন ও সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, এখনো বাংলাদেশে প্রতি দুজন নারীর মধ্যে একজন পারিবারিক ও সামাজিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। এই নির্যাতন প্রতিরোধে সারা দেশে পৌনে ছয় লাখ ও চট্টগ্রামে ২৮ হাজার চেঞ্জমেকার কাজ করছেন।