বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাজেটে বরাদ্দের দাবি জানিয়েছে চট্টগ্রামের একটি বেসরকারি উন্নয়ন সংগঠন।গতকাল সোমবার সকালে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।চিটাগং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের প্রধান এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক নারীনেত্রী জেসমিন সুলতানা, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি এম নাসিরুল হক, যুগ্ম সম্পাদক দবির উদ্দিন খান প্রমুখ। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সুফিয়া কামাল ফেলো সায়মা হক।বক্তারা আরও বলেন, শিক্ষা, কর্মক্ষেত্রসহ সবখানেই নারীদের অংশগ্রহণ বাড়ছে। কিন্তু শুধু জেলা-উপজেলাতেই নয়, নগরের বিভিন্ন বিদ্যালয়, কলেজ, অফিস-আদালতে নারীদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা রাখা হয়নি। এতে তাঁরা সীমাহীন অসুবিধায় পড়েন। এই ব্যাপারে স্থানীয় সরকার বা প্রশাসনের নজর দেওয়া উচিত। সম্মেলনে অন্যান্য বেসরকারি সংগঠন পার্ক, আলোড়নের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।