নারী নির্যাতন প্রতিরোধে শুধু কঠোর আইনই যথেষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধে শুধু কঠোর আইন প্রণয়নই যথেষ্ট নয়, প্রয়োগের মাধ্যমে এসব আইনের যথাযথ বাস্তবায়ন ঘটাতে হবে। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ উভয়কেই সমভাবে দায়িত্ব পালন করতে হবে। গতকাল রোববার কুমিল্লার দেবীদ্বারে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এক বিতর্ক প্রতিযোগিতায় এ বক্তব্য উঠে আসে।দেবীদ্বার মফিজউদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ‘নারী নির্যাতন প্রতিরোধে পুরুষের ভূমিকাই প্রধান’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে মহিলাবিষয়ক অধিদপ্তর। এতে পক্ষে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় ও বিপক্ষে বিতর্কে যোগ দেয় দেবীদ্বার মফিজউদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় দেবীদ্বার মফিজউদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। এ দলের প্রধান তাইয়্যেবুন নাহার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।